বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৬২৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী মহানগরের আয়োজনে বুধবার বিকেলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের উপর ছাত্রলীগের ক্যাডারদের সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন অত্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অসংখ্য নেতাকর্মী। ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীর এই নিমর্ম হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করেন ছাত্রদল।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নগরীর কাদিরগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ করেন। মিছিল শেষে সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি। মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকির সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান সৌরভসহ মহানগর, থানা ও ওয়ার্ড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিটের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।

সভাপতি বলেন, আর কোন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবেনা। যেখানে বাধা আসবে সেখানেই প্রতিহত করা হবে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দের উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী করেন। সমাবেশ শেষে রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রদলের আয়োজনে মালোপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin