বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে প্রকল্প সমাপনি ওয়ার্কসপ অনুষ্ঠিত

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৮৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে কোর কমিটির সদস্য, ভলান্টিয়ার ও কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের কর্মকর্তাদের সমন্বয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত প্রকল্প সমাপনি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। রাজশাহীর বস্তি উন্নয়ন করার লক্ষে কারিতাস বাংলাদেশ রাজশাহীর উদ্যোগে কমিউনিটি সোস্যাল ল্যাব: এন ইনিশিয়েটিভ টু ইমপ্রুভ দি লিভিং কন্ডিশনস অব ভালনারেবল স্লাম রেসিডেন্টস আন্ডার দি আরবান ম্যানেজমেন্ট অব ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেটচেঞ্জ, আরবান ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন এন্ড লাইভলিহুড প্রকল্প শেষ হলো।

এই প্রকল্পের মাধ্যমে কি কাজ হয়েছে এবং কি শিক্ষা হলো তা ওয়ার্কসপের মাধ্যমে মূল্যায়ন ও আগামী ছয়মাস নিজেরা কিভাবে এই প্রকল্প চলমান রেখে বস্তিবাসীদের উন্নয়ন করা যায় তা নিয়ে আলোচনা ও কর্মপরিকল্পনা গ্রহন করা হয়।

নগরীর মহিষবাথানস্থ কারিতাস আঞ্চলিক অফিসের ফাদার চেস্কাতো হলরুমে আয়োজিত ওয়ার্কশপে সভাপতিত্ব করেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ডেভিড হেম্ব্রম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোর কমিটির সভাপতি রাসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু। উপস্থিত ছিলেন কোর কমিটির সদস্য রাসিক-২এর সংরক্ষিত আসনের ওয়ার্ড কাউন্সিলর আয়েশা খাতুন নাদিরা, রাজশাহীর জেলা সমাজসেবা কর্মকর্তা (রেজিঃ) ড. হামিদুল ইসলাম, তানজির হোসেন দুলাল, সাংবাদিক ফজলুল করিম বাবলু, ইতি ইসলাম ও সুলতা হেমরম এবং জিআইজেড এর এডভাইজর আকতারুজ্জামান রানা।

এছাড়াও কারিতাস রাজশাহী অঞ্চলেরর দূর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের প্রজেক্ট অফিসার দীপক এক্কা, আঞ্চলিক মনিটর (পুষ্টি) ফরিদুল ইসলাম ও কারিতাস রাজশাহী অঞ্চলের কমিউনিটি ফ্যাসিলিটেটর আশা আগ্নেশ তপ্নসহ ভলান্টিয়ারগণ উপস্থিত ছিলেন।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, কোর কমিটির সদস্যরা অনেক ব্যস্ততার মধ্যেও কারিতাস এই প্রকল্প সঠিকভাবে চলমান রাখতে অপরিসিম কাজ করেছেন এবং সময় দিয়েছেন। যারা এই কমিটিতে রয়েছে স্ব স্ব স্থানে সবাই ব্যস্ত। এর পরেও তারা বস্তিবাসিদের কথা চিস্তা করে নিজেদের কর্মব্যাস্ততা একটু কমিয়ে এই মানবসেবা করছেন। এরজন্য তিনি সবাকে ধন্যবাদ জানান। সেইসাতে আগামীতে এই প্রকল্প পুনরায় শুরু হলে সবাই মিলে আবার কাজ করবেন বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দ জানিয়ে ওয়ার্কসপ সমাপ্ত ঘোষনা করেন সভাপতি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin