বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী জেলা পরিষদ নির্বাচন গণসংযোগকালে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর উপর হামলা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৩০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের গণসংযোগকালে স্বতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী আখতারুজ্জামান আখতারের উপর হামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২.৩০ টার দিকে রাজশাহীর দুর্গাপুর পৌরসভায় গণসংযোগকালে অতর্কিতভাবে ১০-১৫ জন হামলা চালায়।
স্বতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী আখতারুজ্জামান আখতার বলেন, তিনি নির্বাচনে গণসংযোগে ছিলেন। হঠাৎ ১০-১৫ জন ছেলে গণসংযোগে আক্রমন করে। এসময় তাঁর সমর্থকদের সাথে তাদের হাতহাতি হয়। পরে তারা সেখান থেকে চলে যান। তবে কিছুক্ষণ পর তারা পুনরায় সেখানে ফিরে এসে তাদের ভূল হয়েছে বলে ক্ষমা চান।

রাজশাহী দূর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।ওসি বলেন, রাজশাহী জেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে গণসংযোগে দূর্গাপুরে আসেন স্বতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী আখতারুজ্জামান আখতার। এসময় তিনি দুর্গাপুর পৌরসভায় গণসংযোগ চালান। সেখানে তাঁদেরকে আক্রমন করে। তবে তিনি প্রার্থী আখতারের সাথে কথা বলেছেন। পরিস্থিতি স্বাভাবিক আছে। এখন পর্যন্ত প্রার্থী অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin