নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ভূমি দস্যুদের দাপটে এবং মিথ্যা মামলায় অসহায় হয়ে পড়েছে একটি পরিবার। ভূক্তভোগি রাজশাহী মহানগরীর কাজলা এলাকার রোকসানা বেগম বলেন, তিনি ও তার স্বামী ওয়াহেদুল কবীর সোহাদী ২০০৪ ইং সালে .০৮০৬ একর সম্পত্তি ক্রয় করেন। যার মৌজা- কাজলা, আর.এস দাগ নং- ৯৮০, খতিয়ান-৮৬। এই সম্পত্তি মূলত মৃত জব্বারের। জব্বার নি:সন্তান অবস্থায় মারা গেলে অত্র সম্পত্তির মালিক হন জবারের স্ত্রী মর্জিনা, চাচাতো ভাই সেকেন্দার, সওদাগর ও জার্সিস। তাদের নিকট হতে তারা এই সম্পত্তি ক্রয় করেন এবং নিজেদের নামে নাম জারী করে নেন।
রোকসানা বেগম বলেন, সরকার এই সম্পত্তির মধ্যে থেকে .০৭২৫ একর সম্পত্তি ২০১৯ইং সালে অধিগ্রহন করে নেয় এবং তাদের নামে অধিগ্রহনের টাকা প্রদানের নির্দেশনা দেন। কিন্তু এই টাকা পাওয়ার পূর্বেই ভূমি দস্যু ও মাদক সেবী নগরীর কাজলা এলাকার মকবুল হোসেনের ছেলে মামুন ও তার সঙ্গীরা সেকেন্দারদের ভূল বুঝিয়ে এবং টাকার লোভ দেখিয়ে পাওয়ার অব এটর্নি করে নিয়ে ঐ সম্পত্তি মামুন তার স্ত্রী মনিরার নামে ভূয়া জাল দলিল করে দেন। সেইসাথে মামুনেরর স্ত্রী মনিরা বাদী হয়ে কোর্টে একটি বণ্টননামার মামলা করেন। এই মামলায় মনিরা হেরে যান এবং তাদের পক্ষে কোর্ট রায় দেন বলে জানান রোকসানা। এই রায়ের বিরুদ্ধে আবারও মানিরা রাজশাহী জজ কোর্টে আপিল করেছে বলে উল্লেখ করেন তিনি। এখন তা চলমান রয়েছে।
রোকসানা বলেন, তিনি জমি ক্রয় করে ভোগদখল করে আসছিলেন। সরকার তার প্রয়োজনে জমি অধিগ্রহন করেছে। তিনি দিতে বাধ্য হয়েছেন। কিন্তু টাকা নিয়ে এত বিড়ম্বনা হবে তিনি আশা করেন নি। এছাড়াও মামুন তাদের নিকট হতে মোটা অংকের টাকা দাবী করছেন। টাকা দিলে তিনি মামলা তুলে নেবেন বলে জানান। যার অডিও রেকর্ড তাঁর নিকট রয়েছে বলে জানান তিনি। সেইসাথে বিষয়টি সরেজমিনে তদন্ত করে দ্রুত তাদের টাকা পরিশোধ করার জন্য সংশ্লিষ্ট কর্র্র্তৃপক্ষের নিকট দাবী জানান তিনি।
প্রতিবেদন লেখার সময় বক্তব্য নেয়ার জন্য মামুনের মুঠোফোটে বার বার কল করলে প্রতিবারই তার মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।