বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

বিজয়ী হলে প্রতিটি ইউনিয়নেই উন্নয়ন করা হবে: আখতার

  • প্রকাশ সময় সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৫৫৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের ১৭ তারিখ রাজশাহী জেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে বিজয়ী হলে প্রতিটি ইউনিয়নেই উন্নয়ন করা হবে বলে ঘোষনা দিয়েছেন সতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী আখতারুজ্জামান আখতার। সোমবার গোদাগাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় নির্বাচনী প্রচারণা কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রাজশাহী জেলা পরিষদকে আগের থেকে আরো বেশি গতিশীল করা হবে। দেশের চলমান উন্নয়নের সাথে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করা হবে। উন্নয়নের স্বার্থে তিনি ভোটারদের মোটরসাইকেল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন, আপনারা সাধারণ কোন ভোটার নন, আপনারা গেজেটভুক্ত জনপ্রতিনিধি। তাই আপনাদের একটি ভোট অত্যন্ত মূল্যবান।

আখতার আরো বলেন, দীর্ঘসময় জনপ্রতিনিধি থাকাকালে আপনাদের সুখ-দুঃখের সাথী হয়ে ছিলাম। আগামীতেও আপনাদের পাশে থেকে সেবা করতে চাই। জেলা পরিষদের বরাদ্দকৃত অর্থ আপনাদের মাধ্যমে সকল ইউনিয়নে উন্নয়ন কাজে ব্যয় করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ।
তিনি গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী ও কাঁকনহাট পৌরসভা, মোহনপুর ইউনিয়ন পরিষদ, গোদাগাড়ী ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন ভোটারদের সাথে মত বিনিময় করেন। এসময় প্রধান নির্বাচনী এজেন্ট এ্যাডভোকেট আবু রায়হান মাসুদসহ কর্মী সর্মথকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin