বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিবের নেতৃত্বে শোক র‌্যালি

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৫৭৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপি সদস্য সচিব অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশে সরকার দলীয় সন্ত্রাসী ও পুলিশের গুলিতে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি শহীদ নূরে আলম, মুন্সিগঞ্জ জেলা যুবদল নেতা শহীদ শহীদুল ইসলাম শাওন, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল নেতা শহীদ আব্দুর রহিম, নারায়নগঞ্জ জেলা যুবদল নেতা শহীদ শাওন প্রধান ও বেনপোল পৌরসভা ৩৭নং ওয়ার্ড বিএনপি নেতা শহীদ আব্দুল আলিম কে পৈচাশিকভাবে হত্যার প্রতিবাদে এই শোক র‌্যালি করেন তারা।

বাদ আসর নেতৃবৃন্দ রাজশাহী মহিলা কলেজ মোড় হতে শোক র‌্যালি বের করে নগরীর গুরুত্বপূর্ন বিভিন্ন সড়ক ও সাহেব বাজার জিরোপয়েন্ট প্রদক্ষিণ করে মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ করেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম জুয়েল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুনুর রশিদ মামুন।

মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ বীন তারেকে সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সদস্য রফিকুল ইসলাম ইমন, বাহার, সৈয়দ রায়হান পিন্টু, বিল্টু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রাসেল বাবু, মহানগর জাসাস এর সদস্য সচিব সেলিম রেজা, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আলম বিপুল, সহ-সভাপতি মিতু, রাজপাড়া থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মাহফুজুর রহমান কোকো, নিউ ডিগ্রী কলেজের আহ্বায়ক অন্তর ও রাবি ছাত্রদলের সনিয়র যুগ্ম আহবায়ক রাশেদ আলীসহ অন্যান্য নেতাকর্মী।

প্রধান অতিথি বলেন, দেশে এখন চরম নৈরাজ্য বিরাজ করছে। সরকার একতরফাভাবে যা ইচ্ছা তাই করছে। বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা এর প্রতিবাদ করতে গেলে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশ মিলে পৈচাশিকভাবে হামলা করছে এবং সরাসরি গুলি করে হত্যা করছে। কিন্তু নেতাকর্মী মেরে আর জাতীয়তাবাদী শক্তিকে দমিয়ে রাখা যাবেনা। যে কোন মূল্যে এই সরকারের পতন ঘটানো হবে। সরকার পতনের আন্দোলনে সকলকে রাজপথে থাকার আহবান জানান তিনি। বক্তব্য শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin