বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী পবা ও নওহাটা তাঁতী দলের কর্মী সম্মেলন

  • প্রকাশ সময় শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৫৭০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী পবা উপজেলা ও নওহাটা পৌরসভা তাঁতী দলের কর্মী সম্মেলন ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তাঁতী দলের আহ্বায়ক কুতুব উদ্দিন বাদশা। পবা উপজেলা তাঁতী দলের নয়া আহ্বায়ক বাবু হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তাঁতী দলের যুগ্ম্ আহ্বায়ক এম মুঈদ খান, মাঝারুল ইসলাম, শফিকুল ইসলাম ও মজিবুর রহমান।

এছাড়াও রাজশাহী জেলা তারেক জিয়া প্রজন্ম দলের সভাপতি তরিকুল ইসলাম চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন শেখ, হান্নান, জেলা তাঁতী দলের সদস্য জিয়াউর রহমান জিয়া, রাজশাহী মহানগর তারেক জিয়া প্রজন্ম দলের সভাপতি সম্রাট, রাজশাহী জেলা তারেক জিয়া প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক তুষার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক আল আমীন, মোহনপুর উপজেলা তাঁতী দলের সদস্য সচিব হেনা ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসিম সহ তাঁতী দলের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কণ্ঠ ভোটের মাধ্যমে পবা উপজেলা তাঁতী দলের আহ্বায়ক বাবু হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন ও সদস্য সচিব জাহিদ হাসান রাকিব এবং নওহাটা পৌরসভা তাঁতী দলের আহ্বায়ক আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান আলী ও সদস্য সচিব আল আমিন নির্র্বাচিত হন। এই নয়া আহ্বায়ক কমিটিকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পূণাঙ্গ কমিটি জেলা তাঁতী দলের আহ্বায়কের নিকট জমা দিতে বলা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin