বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

পৃথিবীকে বাঁচাতে হলে পরিযায়ী পাখীদের বাঁচতে দিতে হবে

  • প্রকাশ সময় শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ৫৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:‘ম্লান করলে রাতের আলো পাখিরা থাকবে আরো ভালো’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত বিশ্ব পরিযায়ী পাখি দিবস-২০২২ পালিত হয়। নগরীর কাজিহাটাস্থ শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ হল রুমে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহী, বন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে অতিথিবৃন্দ সিএন্ডবি মোড়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এর উদ্বোধন করেন।

আলোচনায় সভায় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা আহম্মেদ নিয়ামুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারী এন্ড এ্যানিমেল সাইসেন্স অনুষদের ডিন অধ্যাপক ড. জালাল উদ্দিন সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারী হাসপাতালের ডেপুটি চিফ ভেটোরিনারীয়ান ড. হেদায়েতুল ইসলাম আরিফ, সামাজিক বন বিভাগী রাজশাহীর সহকারী বন সংরক্ষক মেহেদীজ্জামান, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ এর চেয়াম্যান আরটিএন এম এ মান্নান খান ও রাজশাহী সেভ দি ন্যাচার এন্ড লাইফ এর চেয়ারম্যান মিজানুর রহমান।


বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সুশিল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় এবং আবহাওয়ার ভারসাম্য ঠিক রাখতে পরিযায়ী পাখীর গুরুত্ব অপরিসিম। এই পাখি শীত মৌসুমে আসে। পাখিগুলো শীত প্রধান দেশের হলেও শীতের সময় পুরো বনাঞ্চল বরফে ঢেকে যায়। নদী নালাও বরফে আচ্ছন্ন হয়ে পড়ে। এতে তাদের খাবারের সংকট দেখা দেয়। সেইসাথে প্রজননেরও সমস্যা হয়। সে কারনে এই পাখিগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আসে। এই পাখিগুলো আসাতে বাংলাদেশের পরিবেশের উন্নয়ন ও মাটির উর্বরতা বৃদ্ধি পায়।

তাঁরা আরো বলেন, পরিযায়ী পাখী প্রায় তিনশ প্রজাতীর হয়ে থাকে। এই পাখী গুলো মানুষকে যেমন আনন্দ দেয় তেমনি বাঁচতে সাহায্য করে। সেজন্য পরিযায়ী পাখি কোনভাবেই শিকার ও হত্যা করা যাবেনা। আর যদি কেউ করেন সরকারীভাবে জেল জরিমানার বিধান রাখা হয়েছে। তাঁরা বলেন জেল জরিমানাটা মূখ্য নয়। পাখি শিকার রোধে সবাইকে সচেতন হবে। সেইসাথে পরিযায়ী পাখির উপকারিতা এবং এটা লঙ্ঘন করলে কি শাস্তির বিধার রয়েছে সে সম্পর্কে বেশী বেশী প্রচার করতে হবে। সেইসাথে পাখিদের অবাধ বিচরণে রাতের আলোর সংখ্যা কমাতে হবে। এছাড়াও এই পাখিদের অভয়রান্য করা এবং ব্যপকভাবে বৃক্ষরোপন করতে হবে বলে উল্লেখ করেন তাঁরা। এছাড়াও কোথাও এই ধরনের পাখি শিকার করতে দেখলে বাধা প্রদান এবং সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ সদস্য ও বন বিভাগগে জানানোর অনুরোধ করেন তাঁরা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin