বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা

  • প্রকাশ সময় শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ৫৩৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক রাজশাহী জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির সাথে বিভিন্ন উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দের সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা শাখার আয়োজনে শনিবার বিকেলে নগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা শাখার আহ্বায়ক মাসুদুর রহমান লিটন। সভা সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন কনক ও সদস্য সচিব শাহরিয়ার আলম বিপুল।

উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শাখার সাবেক নেতৃবৃন্দ, উপজেলা, ইউনিয়ন ও পৌরসভার সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব গণ। প্রতিটি ইউনিটের নেতৃবৃন্দ তাদের বর্তমান অবস্থা সম্পর্কে তুলে ধরেন। সেইসাথে তাদের আগামীর পরিকল্পার কথা জানান।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, আগামীতে সরকার পতন, বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদার মুক্তি ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা এবং আগামীর সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে করা ও নির্বাচন কমিশন বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠনের আন্দোলনকে জোরদার করার লক্ষে স্বেচ্ছাসেবক দল বলিষ্ট ও কঠোর ভূমিকা রাখবে। এ জন্য সবাইকে জীবন বাজি রেখে রাজপথে থাকার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin