নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগরের আটটি থানার আয়োজনে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি, দূর্নীতি-দুঃশাসন, খুন, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও আওয়ামী লীগের সন্ত্রাসী হামলা ও পুলিশের গুলিতে হত্যার প্রতিবাদ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবীতে তিন ডিসেম্বর রাজশাহীতে বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষে এই প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
নেতৃবৃন্দ সোমবার বিকেল নগরীর কাদিরগঞ্জস্থ মহিলা কলেজ মোড় হতে এই মিছিল বের করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ করেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সমাবেশে সভাপতিত্ব করেন বোয়ালিয়া থানা (পশ্চিম) স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মমিনুল ইসলাম মিলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ বাবলু।

উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল মতিহার থানা (উত্তর) আহ্বায়ক আনোয়ার হোসেন সেন্টু, বোয়ালিয়া থানা (পূর্ব) স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম, সদস্য সচিব শিমুল, মতিহার থানা (দক্ষিণ) স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকতার হোসেন, চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহাগ, শাহ্ মখ্দমু থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন, রাজাপাড়া থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলামিন, বোয়ালিয়া থানা (পশ্চিম) এর যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ও কাওসার রেজা হৃদয়সহ আটটি থানার অন্যান্য সদস্যবৃন্দ।
প্রধান অতিথি আগামী তিন ডিসেম্বর সকল বাধা অতিক্রম করে সমাবেশস্থলে জাতীয়তাবাদে বিশ্বাসী জনগণকে সাথে নিয়ে আসার জন্য নেতাকর্মীদের অনুরোধ করেন। সেইসাথে সরকার পতনের জন্য সকল প্রকার আন্দোলনে বিএনপি’র সাথে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।