বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৫২৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা বিএনপি’র আয়োজনে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশে ধরপাকড়, মিথ্যা মামলা, গ্রেফতার, জামিন বাতিল করে নেতাকর্মীদের কারাগারে প্রেরণ, পুলিশি হামলা ও আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সাগরপাড়া কড়াইতলা মোড় হতে নেতৃবৃন্দ র‌্যালি বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক ভূবনমোহন পার্কে এসে করেন। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

শোক র‌্যালি ও দোয়ার মাহফিলে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, জেলা বিএনপি’র সদস্য জাহান পান্না, রোকনুজ্জামান আলম, সৈয়দ মহম্মদ মহসিন, রায়হানুল আলম রায়হান, সিরাজুল ইসলাম, গোলাম মোস্তফা মামুন, কামরুজ্জামান হেনা, আলী হোসেন, তোফায়েল হোসেন রাজু, আমিনুল ইসলাম মিন্টু ও আলহাজ্ব শেখ মকবুল হোসেন।

কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক আল-আমিন সরকার টিটো, জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত, সদস্য সচিব আকুল হোসেন মিঠু, জেলা যুবদলের সদস্য আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম কুসুম, জেলা সেচ্ছাসেবক দলের নয়া সদস্য সচিব শাহরিয়ার আলম বিপুল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন কনক, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালী ও সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেনসহ জেলার বিভিন্ন থানা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং সমর্থকগণ উপস্থিত ছিলেন।

সমাবেশে সভাপতি বলেন, বিএনপিকে আর ভয় দেখিয়ে কোন লাভ নেই। বিএনপিসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সমর্থকগণ এখন আর পুলিশে চোখ রাঙ্গানীকে ভয় পায়না। যেখানে বাধা, সেখানেই প্রতিরোধ নীতিতে এখন বিএনপি চলছে। বিন্দু পরিমান কাউকে ছাড় দেয়া হবেনা বলে হুঁশিয়ারী দেন তিনি। তিনি বলেন, আগামী ডিসেম্বর রাজশাহীতে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশকে পণ্ড করতে এই অবৈধ সরকার এখন থেকেই গভীর জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

তিনি বলেন, ষড়যন্ত্র করার মূল কারণ হচ্ছে। এই ফ্যাসিস্ট সরকারের পায়ের তলায় এখন আর মাটি নেই। যে কোন সময় গভীর খাদে পরে যাবে। আর এই খাদে একবার পড়লে কোনভাবেই উঠতে না পারার ভয়ে এখন কাঁপতে শুরু করেছে। সরকার প্রধান, মন্ত্রী ও এমপিরা এখন ভূলভাল বকতে শুরু করেছে। দেশ দূর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করেন তিনি বলেন, দূর্ভিক্ষ থেকে দেশ ও দেশের জনগণকে বাঁচাতে এখনই এই সরকারকে বিতারিত করতে হবে। এরজন্য কঠোর আন্দোলন করতে হবে। জীবন ও রক্ত গেলে দিতে হবে বলে নেতাকর্মীদের আহ্বান জানান। শেষে আগামী তিন ডিসেম্বরের বিএনপির সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin