বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে সম্পর্কের নয়া সেতু সংস্থার আলোচনা সভা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৫১৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বেসরকারী উন্নয়ন সংস্থা সম্পর্কের নয়া সেতুর আয়োজনে এবং সিআরইএ এর সহযোগিতায় রাজশাহীর বাটার মোড়ের হোটেল মুক্তা ইন্টারন্যাশনাল হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর আত্ম পরিচয় ও তাদের বতর্মান অবস্থার পরিপ্রেক্ষিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সম্পর্কের নয়া সেতুর সভাপতি জয়া সিকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের এশোসিয়েট প্রফেসর লিটন হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপাস্থিত ছিলেন মেট্রোপলিটন বোয়ালিয়া ইউনিটের যুব উন্নয়ন অফিসার সৈয়দ আলী রেজা, বোয়ালিয়া জনের সহকারী কমিশনার মুহাসিন মাসুদ রেজা ও সাংবাদিক শরিফ সুমন। স্বাগত বক্তব্য রাখেন সম্পর্কের নয়া সেতুর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। এছাড়াও অত্র সংস্থার প্রজেক্ট ম্যানেজার নাদিরা নওশার ও ফিনান্স অফিসার এহতেশাম আলীসহ বিভিন্ন সংস্থার প্রধান ও প্রতিনিধি, সাংবাদিক এবং তৃতীয় লিঙ্গের জনগণ উপস্থিত ছিলেন।

সভায় তৃতীয় লিঙ্গের জনগণের উন্নয়ন, বাধা উত্তরনে করনীয়, তাদের অধিকারগুলো সরকারীভাবে স্বীকৃতি এবং বাস্তবায়ন করা, গুরু প্রথা বাতিল, শিক্ষা ও কারিগরী শিক্ষা বিষয়ে উপস্থিত অতিথি বৃন্দ আলোকপাত করেন। সেইসাথে তৃতীয় লিঙ্গের জনগণের উন্নয়ওেনর সভাং অংশগ্রহনকবারী সকলেই সহমত পোষন করেন।

 

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin