নিজস্ব প্রতিনিধি: বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের অর্থায়নে ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে অনুদানের চেক প্রদান করা হয়। রোববার বেলা ১১টায় শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে বিভিন্ন ইভেন্টের ৩২ জন খেলোয়াড় ও সংগঠকদের মাঝে ৫ হাজার টাকা হিসেবে ১ লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জিয়াউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক বিতরণ করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি জি এস এম জাফরউল্লাহ এনডিসি।
এর আগে তিনি বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে প্রাধান্য দিয়ে আসছে তারই অংশ হিসেবে বিভিন্ন ইভেন্টের খেলোয়াড় ও সংগঠকদের করোনাকালীন অনুদান দিয়ে সহয়তা করছেন ও ভবিষ্যতেই করবে। তিনি আরো বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন স্থাপন করেছেন যেন সকল স্তরের খেলোয়াড় ও সংগঠদের সার্বিক ভাবে আর্থিক সহয়তা করা যায়।
চেক প্রদান অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ডাবলু সরকার। এ সময় বাস্কেটবল ফেডারেশনের যুগ্ম-সম্পাদক খায়রুল আলম ফরহাদ, নিবাহী সদস্য শরিফুর রহমান নুরুল হকসহ অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।