বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীর আকাশ কালো মেঘে ঢাকা, বইছে ঠান্ডা দমকা হাওয়া

  • প্রকাশ সময় সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৪৯১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সিত্রাং সিভিয়ার সাইক্লোনে রূপ নিয়ে দ্রুত উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে গুঁড়িগুঁড়ি ও কোথাও কোথাও প্রবল বৃষ্টি হচ্ছে। সোমবার রাজশাহীতেও হঠাৎ হঠাৎ করে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। তেমন বৃষ্টি না হলেও ঠান্ডা বাতাস উপভোগ করছে শহরবাসী। দুপুরের পর থেকে রাজশাহীর আবহাওয়া মেঘাচ্ছন্ন হয়ে পড়ে।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রাজশাহীতে দুপুরের পর থেকে আর সূর্যের মুখ দেখা যায়নি। কালো মেঘে ঢেকে আছে রাজশাহীর আকাশ। সেই সঙ্গে বইছে ঠাণ্ডা বাতাস। তবে, রাজশাহীর শাহ মখদুম (রহ.) বিমানবন্দর অভ্যন্তরীণ রুটে চলাচলকারী ফ্লাইটগুলোর ওঠানামা এখনো রয়েছে স্বাভাবিক।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে, উত্তরাঞ্চলে বড় ধরনের তেমন কোনো আশঙ্কা না থাকলেও ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার দুপুরের পর থেকে রাজশাহীতে দমকা বাতাস শুরু হয়েছে। হয়তো এই বাতাসের তীব্রতা বাড়বে আরও। সেই সাথে বৃষ্টিও শুরু হতে পারে।

আর বৃষ্টি শুরু না হলেও ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার সকাল থেকেই রাজশাহীর আবহাওয়া পরিবর্তন হতে শুরু করে। দুপুরের পর আবহাওয়া পুরোপুরি পাল্টে যায়। মেঘলা আবহাওয়া ও ঠাণ্ডা বাতাস জানান দিচ্ছে ঘূর্ণিঝড় সিত্রাং আসছে। এছাড়া ঠাণ্ডা বাতাসের কারণে হেমন্তের শুরুতেই অনুভূত হচ্ছে শীতের আমেজ।

রাজশাহীতে সোমবার ভোর ৬টা ৭ মিনিটে সূর্যোদয় হলেও মেঘের কারণে সকালের পরই আর রোদের দেখা মেলেনি বলে জানান আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক আব্দুস সালাম। তিনি বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে আজ আবহাওয়ায় ভিন্নতা দেখা দিয়েছে। সকাল থেকে হালকা মেঘ থাকলেও দুপুরের পর তা ঘন হয়ে ওঠে। এখন কালো মেঘে ঢেকে আছে রাজশাহীর আকাশ।

তিনি আরো বলেন, ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঐ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৯ শতাংশ। আর বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, ২৭ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসের আদ্রতা ছিল ৭৯ শতাংশ।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে আবহাওয়া কেমন থাকবে প্রশ্নে- রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, খুব একটা বেশি আশঙ্কা নেই রাজশাহীর জন্য। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রথমে গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হতে পারে। এরপর হালকা থেকে মাঝারি বর্ষণ হতে হতে পারে। সে সঙ্গে বয়ে যাবে দমকা হওয়া। তবে ঝড়ের তীব্রতা না থাকলেও বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১৮ কিলোমিটার হতে পারে। এখন বাতাসের গতিবেগ ঘণ্টায় মাত্র ৭ থেকে ৮ কিলোমিটার। তবে ঘূর্ণিঝড় সিত্রাং উপকূলে আঘাত হানলে এই বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার তীব্রতা বাড়তে পারে।

বিভাগীয় শহর রাজশাহীর জন্য আপাতত আর কোনো পূর্বাভাস নেই বলেও জানান ঐ ঊর্ধ্বতন আবহাওয়া কর্মকর্তা। এদিকে পরিবর্তিত আবহাওয়ার কারণে প্লেন ওঠা নামায় কোনো সমস্যা হচ্ছে কিনা জানতে চাইলে রাজশাহীর শাহ মখদুম (রহ.) বিমানবন্দরের ব্যবস্থাপক দিলারা পারভীন বলেন, আবহাওয়া মেঘলা থাকলেও প্লেন ওঠা নামায় তাদের কোনো সমস্যা হচ্ছে না। এখন পর্যন্ত অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। তবে বৃষ্টি হলে এবং আবহাওয়া অন্যরকম রূপ নিলে ফ্লাইট চলাচলে বিঘ্ন হতে পারে। ঢাকা থেকে এই ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে বলেও উল্লেখ করেন- বিমানবন্দর ব্যবস্থাপক।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin