বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাকাব-এ ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৫৫৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রশিক্ষণ ইনস্টিটিউট, রাজশাহী-তে রাকাব-এ ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ক কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক। মঙ্গলবার রাকাব প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ সুব্রত কুমার সরকার এর সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন এটুআই এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, নিরীক্ষা, হিসাব ও আদায় মহাবিভাগের মহাব্যবস্থাপক মাকসুদা নাসরীন, প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) শওকত শহীদুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-মহাব্যবস্থাপক আবুল কালাম এবং বাংলাদেশ ব্যাংক এর সিস্টেম্স এ্যানালিস্ট (যুগ্ম পরিচালক) এসএম তোফায়েল আহমাদ।

দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় অফলাইনে ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ, প্রজেক্ট ডাইরেক্টর, এসইসিপি, উপ-মহাব্যবস্থাপক, এলপিও, রাজশাহী এবং অনলাইনে ব্যবস্থাপক, ঢাকা কর্পোরেট শাখা, ঢাকা, সকল জোনাল ব্যবস্থাপক, সকল জোনাল নিরীক্ষা কর্মকর্তা, সকল জেলা শাখা ও গুরুত্বপূর্ণ শাখার ব্যবস্থাপকসহ মোট ১১৮ জন কর্মকর্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। অনুষদ সদস্য হামিদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin