রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

আসাফো রাজশাহী জেলার আহবায়ক ওয়াজেদ আলী খাঁন ও সদস্য সচিব সাদ্দাম হোসেন

  • প্রকাশ সময় বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৫৭৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে হাজার বছরের ঐতিহ্য সাংস্কৃতিকে ধরে রাখতে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) এর রাজশাহী জেলার কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত শিল্পীদের সমর্থনে ওয়াজেদ আলী খাঁনকে আহবায়ক এবং সাদ্দাম হোসেনকে সদস্য সচিব করে একান্ন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

বুধবার বিকেলে নওহাটা মহিলা কলেজ মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) রাজশাহী মহানগরীর সভাপতি নিতাই কুমার সরকারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামার উল্লাহ সরকার, কেন্দ্রীয় পরিষদ সদস্য সোনিয়া পাল ওলি, মহানগর কমিটির সাধারণ সম্পাদক তেহজীব মুর্শেদ।

আরো উপস্থিত ছিলেন নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিন প্রামানিক, ডাংগের হাট মহিলা কলেজের অধ্যক্ষ আসলাম আলি, সাংস্কৃতিক কর্মী একরামুল হক, মজিবর রহমান, কিশোর কিশোরী ক্লাব প্রকল্পের আরতি শিক্ষক নুর-ই হাফিজা খানম, বাঁচারআশা সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর সভাপতি মোস্তফা সরকার বিজলী, বেতার শিল্পী আহসান হাবীব, জাকির হোসেন ও জনি হোসেনসহ নির্বাচিত অন্যান্য সদস্যগণ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin