নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ন্যায় রাজশাহীতে পালিত হয় যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ লক্ষে রাজশাহী জেলা যুবদলের আহ্বায়কের নেতৃত্বে এবং আয়োজনে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী জেলা শাখা ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। দিবসটি উপলক্ষে রাজশাহী সদর হাসপাতালের মোড় হতে বর্নাঢ্য র্যালি বের করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলনু-ফেস্টুন ও কবুতর উড়িয়ে র্যালির উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু।
উদ্বোধনীতে মিনু বলেন, সারাদেশে বিএনপি’র গণজোয়ার বইতে শুরু করেছে। এই জোয়ারে ভেসে যাবে এই সরকার। তিনি বলেন, যুবদল হচ্ছে বিএনপি’র প্রাণ ও চালিকা শক্তি। দেশের উন্নয়ন ও যুবসমাজকে রক্ষা ও এবং তাদের কর্মক্ষম করে তুলে দেশের উন্নয়নের কাজে লাগানোর জন্য বিএনপি’র প্রতিষ্ঠাতা, বাংলাদেশর প্রথম প্রেসিডেন্ট, উন্নয়নের রুপকার, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেডিডেন্ট জিয়াউর রহমান এই দল গঠন করেছিলেন।

তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে কঠিন সময় পার করছে। নিত্যপন্যের অস্বাভাবিক উর্দ্ধোগতি, জালানী ও বিদ্যুৎ সংকট, দেশের রিজার্ভ ও বৈদেশিক মুদ্রা আসা কমে যাওয়া এবং কলকারখানার উৎপাদন কমে যাওয়া ও দেশের টাকা বিদেশে পাচার করায় দেশ চরম সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। আর কিছুদিন এই সরকারের হাতে দেশ পরিচালিত হলে দেশে ব্যপকভাবে খাদ্য সংকট দেখা দেবে। এতে করে দুর্ভিক্ষ নেমে আসবে বলে উল্লেখ করেন তিনি। দেশকে দুর্ভিক্ষের কবল রক্ষা, দেশের জনগণকে এই হায়নারুপি সরকারের কবল থেকে বাঁচাতে এবং বেগম খালেদা জিয়ার মুক্তি ও আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে কঠোর আন্দোলন গড়ে তোলা হচ্ছে। এই আন্দোলনে সকলতে রাজপথে নামার আহ্বান জানান তিনি। সেইসাথে বেলুন-ফেস্টুন ও কবুতর উড়িয়ে র্যালি উদ্বোধন করেন প্রধান অতিথি।
উদ্বোধন শেষে রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজনের নেতৃত্বে নগরীর সদর হাসাপাতালের মোড় থেকে র্যালি বের করা হয়। নেতৃবৃন্দ র্যালি নিয়ে সাহেব বাজার জিরো পয়েন্ট হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে এসে শেষ করেন। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মাসুদুর রহমান সজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, সদস্য অধ্যাপক আব্দুস সামাদ।

জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন এর সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য রায়হানুল আলম রায়হান, মাহমুদা হাবিবা, তোফায়েল হোসেন রাজু, জাকিরুল ইসলাম বিকুল, কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলার সাবেক আহ্বায়ক আল-আমিন সরকার টিটু স্বেচ্ছাসবেক দল রাজশাহীর জেলার আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, সদস্য সচিব শাহরিয়ার আলম বিপুল, জেলা তাঁতী দলের আহ্বায়ক কুতুব উদ্দিন বাদশা।
আরো উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালী, সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেন, সহ-সভাপতি ফরিদা পারভীনসহ জেলা যুবদলের বিভিন্ন থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহাবায়ক ও সদস্য সচিবগণ উপস্থিত ছিলেন।