রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

১৯ নং ওয়ার্ডে নতুন কার্পেটিং রাস্তার কাজের উদ্বোধন

  • প্রকাশ সময় শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৫৯০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সার্বিক সহযোগিতায় ১৯নং ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন কাজ চলমান রয়েছে। শনিবার সকালে ১৯ নং ওয়ার্ড ছোটবনগ্রাম বারো রাস্তা হতে পারিলা ইউনিয়নের রাস্তা পর্যন্ত নতুন কার্পেটিং রাস্তার উদ্বোধন করেন ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।

এ সময় উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ড (উত্তর) আওয়ামী লীগের সভাপতি হাসেন মন্ডল, পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মুর্শেদ, মেম্বর কাশেম, স্থানীয় ব্যক্তি সিদ্দিক মোল্লা, মনির মোল্লা, মাওলানা আব্দুল বারী, মাওলানা আব্দুল জলিল, প্রফেসর ফয়েজ উদ্দিন, এনামুল হক, আসরাফ আলী, হাফিজা বেগম হ্যাপি, শহিদুল ইসলাম, ওলি, জামরুল ইসলাম, রাসিকের সহকারী প্রকৌশলী মোকাম্মেল হোসেন পপি, উপ -সহকারী প্রকৌশলী শরাফ উদ্দিন আল মতি, ঠিকাদারি প্রতিষ্ঠান রিথিন এন্টার প্রাইজের ম্যানেজার আমিন, যুবনেতা মানিক, অহিদুল, সাজু, ওয়ার্ড সচিব নুরুল ইসলাম ফয়সাল।

উল্লেখ্য উক্ত রাস্তায় ইতিমধ্যেই ১০০০ মিটার সেকেন্ডারি ড্রেন নির্মান সম্পন্ন হয়েছে। এছাড়াও একই এলাকায় বারো রাস্তা মোড়ে লালের বস্তি হতে বাইপাস রোড পর্যন্ত ড্রেনের কাজ উদ্বোধন করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin