বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

‘কনজুমার ইয়ুথ বাংলাদেশ’ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার মানববন্ধন

  • প্রকাশ সময় রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৫১৫ বার দেখা হয়েছে
A group of paper dolls in a row colored as the different human skins

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি রাজশাহীতে বেকারি মালিকদের ভোক্তা অধিকার অফিসের সামনে অবস্থান নেয়ার চেষ্টাকে ভোক্তা অধিকার বিরোধী তৎপরতা উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছে ‘কনজুমার ইয়ুথ বাংলাদেশ’ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।

রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা এ শিক্ষার্থীরা বলেন, অসাধু ব্যবসায়ীরা যাতে খাদ্যে ভেজাল মেশাতে না পারে, সেজন্য ভোক্তা অধিকারের পাশে দাঁড়ানো প্রয়োজন। অথচ কিছু ব্যবসায়ী ন্যাক্কারজনকভাবে অভিযান বাধাগ্রস্ত করছে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধনে দাঁড়িয়েছেন বলে উল্লেখ করেন তারা। এ সময় অনিয়ম দূরীকরণে জোড়ালো অভিযান বাড়ানোর আহ্বান জানান সংগঠনটির সদস্যরা।

উল্লেখ্য ত ২৭ অক্টোবর রাজশাহী নগরীর কিছু ব্যবসায়ী ভোক্তা অধিদপ্তরের সামনে অবস্থান ধর্মঘট পালনের চেষ্টা করলে পুলিশের বাধায় তা পণ্ড হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারকলিপির মাধ্যমে নীতিমালা মেনে অভিযান চালানোর দাবি জানায় ব্যবসায়ীরা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin