নিজস্ব প্রতিবেদক: পবার দর্শনপাড়া শহীদ কামারুজ্জামান মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পবা উপজেলা আওয়ামী ‘লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন।
রোববার সকালে মহাবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শনপাড়া শহীদ কামারুজ্জামান মহাবিদ্যালয়ের অধ্যক্ষ গোলাম মাসুদ। উল্লেখ্য, বিদায় অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে কলেজের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্ত হয়।