বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

তারেক ও জোবায়দার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে রাজশাহী মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল

  • প্রকাশ সময় বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৫৪১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান এর বিরুদ্ধে দুদকের করা মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে। এই গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে যুবদল কেন্দ্র নির্বাহী কমিটির কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেলে রাজশাহী মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ রাজশাহী সরকারি মহিলা কলেজের সামনে থেকে মিছিল বের করে নগরীর সাহেব বাজার, জিরো পয়েন্ট, বাটার মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। সভা সঞ্চালনা করেন রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি। বক্তব্য রাখেন মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন বাবলু, নাসিম খান, ফাইজুল হক ফাহি, আনারুল ইসলাম, আতাউর রহমান বাঁধন, কামরুজ্জামান মিলন, রকিকুল হক টফি, আল মামুন বাবু, মাইনুল ইসলাম মিন্টু, জামিল হোসেন ও সালমগীর হোসেন।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের দপ্তরে দায়িত্বপ্রাপ্ত শফিক মাহমুদ তন্ময়, রাজশাহী মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, মহানগর যুবদলের সদস্য বনি সরদার, মিসদাকুর খান মিলন, মনিরুল ইসলাম জনি, আশরাফুজ্জামান সজিব, তন্ময় মোল্লা, জুয়েল ইসলাম, মির্জা ইমরুল মুন্না, সুরাজ, মারুফ হোসেন জীবন, সুব্রত রায়, আলী, রফিক, সাইফুল, সোহেল রানা, রাকিব হোসেন, রাসেল হোসেন, আকতার হোসেন অপু, সুমন সরদার, সরোয়ার পারভেজ রকি, রবিন উন হাসান জাহিদ, পলাশ, বাপ্পি, আলিফ আল মাহমুদ লুকেন, এসএম তোহিদ দুর্লভ, তানভীর আহমেদ হিরা, জয়নাল আবেদীন জনি, টোকেন মতিয়ার থানা দক্ষিণ যুবদলের সাবেক সিনিয়র যুব আহ্বায়ক বশির উদ্দিন সানি, সদস্য হাসেম শেখ, রাকিব হোসেন, হাসনাত হোসেন ফয়সাল জন, সুমন যুবনেতা জনি, পারভেজ, রাফি, মেহরুন, বাপ্পী ও সেবুসহ রাজশাহী মহানগর যুবদল ও বিভিন্ন থানার নেতাকর্মী।

সভাপতি তার বক্তব্যে বলেন, “এই স্বৈরাচারী হাসিনা সরকার ভয় পেয়ে দেশ নায়ক তারেক রহমান ও তাঁর সহধর্মিনী ডাক্তার জোবাইদা রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এই সরকার দেশ ছেড়ে পালানোর পায়তারা করছে। দ্রুত সময়ে তারেক রহমান বাংলাদেশের বীরের বেশে ফিরে আসবেন। একদিন এই স্বৈরাচারী সরকার প্রধানের বিচার এই মাটিতেই সম্পন্ন করবেন এবং দেশের কলঙ্কময় অধ্যায়ের অবসান ঘটাবেন” বলে উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin