বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

কৃষকদল গোদাগাড়ী উপজেলা শাখার কর্মী সম্মেলন

  • প্রকাশ সময় বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৬৭৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী কৃষক দলের গোদাগাড়ী উপজেলা শাখার আয়োজনে বুধবার বিকেল ৩ টার সময় গোদাগাড়ী উপজেলা বিএনপির কার্যালয়ে কর্মি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক আব্দুল হামিদ বাবলু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মাহমুদা হাবিবা।

রাজশাহী কৃষক দলের সদস্য গোলাম দোস্তগীর রানার সঞ্চালনায় কর্মি সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ফৌজদার শফিকুল ইসলাম বেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ হাসান পিন্টু, আল-আমিন সরকার টিটো, রাজশাহী জেলা কৃষকদলের আহবায়ক শফিকুল আলম সমাপ্ত ও সদস্য সচিব আকুল হোসেন মিঠু। এছাড়াও থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কৃষক দলের অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।

প্রধান বক্তার বক্তব্যে হাবিবা বলেন, দেশে দ্রব্য মূল্যের উর্ধ্বগতিতে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এর মধ্যে সরকারের পক্ষ থেকে আগামী বছর খাদ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করা হচ্ছে। এতে বোঝা যায় দেশে ১৯৭৪ সালের ন্যায় আবারও দুর্ভিক্ষ আসছে। দেশ ও মানুষকে এই সরকারের কবল থেকে রক্ষা করতে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। এজন্য বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে কর্মী সম্মেলন শুরু হয়েছে।

তিনি আরো বলেন, নেতার পদ নিয়ে ঘরে বসে থাকলে চলবে না। যারা সমাজে নেতৃত্ব দেন তাদের পিছনে সর্বদা জেল জুলুম সঙ্গী হয়ে যায়। এজন্য ভয় না করে এই বিনা ভোটের সরকারকে ক্ষমতা থেকে বিতারিত করতে সকল নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী জেলা কৃষকদলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত বলেন, আগামী ৩ ডিসেম্বর বিএনপি’র রাজশাহী বিভাগীয় সমাবেশ। এ সমাবেশকে জনসমুদ্রে পরিনত করতে হবে। আবারো প্রমান করে দিতে হবে রাজশাহীর মাটি বিএনপির ঘাটি। সমাবেশের আগে হরতাল দিয়ে যানবহন বন্ধ করে দিতে পারে। কিন্তু হরতাল দিয়ে পা বন্ধ করে দিতে পারবে না। প্রয়োজন বোধে পায়ে হেটে বিভাগীয় সমাবেশে উপস্থতি হয়ে দেখিয়ে দিতে হবে গোদাগড়ীর মানুষকে হরতাল দিয়ে থামিয়ে রাখা যাবে না।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin