বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

নানা আয়োজনে বিএনপি নেতা সালেহ্ উদ্দীন বেবীর ১৭তম মৃত্যুবার্ষিকী পালন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ৫০১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নানা আয়্জোনে বিএনপি নেতা সালেহ্ উদ্দীন বেবীর ১৭তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়। বৃহস্পতিবার এ লক্ষে মহিষবাথান গোরস্থানে কবর জিয়ারত ও দোয়া করা হয়। ৭নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে এবং অত্র ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি বজলুর রহমান কচির সভাপতিত্বে কবর জিয়ারত ও দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু, বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

আরো উপস্থিত ছিলেন রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সভাপতি শওকত আলী, রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা, বিএনপি নেতা শাহনুল ইসরাম মিঠু, ১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি শহীদ আলম, ৪নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি নাজিম উদ্দীন, ৬নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি গোলাম নবী গোলাপ, ৭নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি রেজাউল করিম নান্নু, ৮নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি তাজুল ইসলাম তাজু, ৫নং ওয়ার্ড সহ-সভাপতি খোকন।

এছাড়াও ১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়া ও সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, ৬নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, ৭নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রওশন, যুবদল রাজশাহী মহানগরের সাবেক সভাপদিত আবুল কালাম আজাদ সুইট, রাজপাড়া থানা যুবদলের যুগম্ আহ্বায়ক হাফিজুল ইসলাম আপেল, সাবেক ছাত্র নেতা আবু আহম্মেদ লাল্টু ও রাজপাড়া থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বিরসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃৃবন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মরহুম সালেহ্ উদ্দীন বেবীর রাজনৈতিক জীবন সম্পর্কে সংক্ষিপ্ত আকারে তুলে ধরে বলেন, বেবী ছিলেন সময়ে সাহষী একজন নেতা। তিনি যেমন মিষ্টভাষী ছিলেন, তেমনি ছিলেন সুবক্তা। বিএনপি’র দুঃসময়ে অকুতভয় সেনা হিসেবে দলকে ভালবেসে আগলিয়ে রেখেছিলেন। তাঁর মৃত্যুতে দলের অনেক ক্ষতি হয়েছে। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য সালেহ্ উদ্দীন বেবী একাধারে রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, রাজশাহী জেলা য্বুদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি, রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ছিলেন। মরহুম সালেহ উদ্দীন বেবী ১৯৫৮ সালে রাজশাহী মহানগরীর ভাটাপাড়ার এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন। তিনি প্রয়াত নুরুল হোদার কনিষ্ঠ পুত্র। ১৯৭৮ সালে তিনি জাতীয় টেলিভিশন বিতর্কে শ্রেষ্ঠ বক্তার সম্মান অর্জন করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin