বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

মহানগরের বিভিন্ন ওয়ার্ডে বিএনপি’র প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশ সময় শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৫১০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরত আনা, ফ্যাসিস্ট ও অবৈধ সরকারের কবল থেকে দেশের জনগণকে বাঁচাতে, গণতন্ত্র পূণরুদ্ধার, বিদ্যুতে ঘন ঘন লোডসেডিং, জ্বালানী ও ভোজ্য তেলসহ নিত্যপন্যের অসহনীয় মূল্যবৃদ্ধি প্রতিবাদে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে আগামী সংসদ নির্বাচনের দাবীতে এই গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

এই গণসমাবেশ সফল করার লক্ষ্যে বোয়ালিয়া থানা বিএনপির ২০ নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ২০ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ হোসেন ইউসুফ। উভয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু ও ২০ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক সাহাবাজ হোসেন বাদশা।

রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট এর সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন আব্বাস আলী, এনায়েত আলী মিঠু, আনোয়ার জাহিদ, মোহাম্মদ হোসেন তুষার, মাসুম, সুমন, সোহেল, খবিরুল আলম লাল্টু, রেজাউল মোস্তফা, মেরাজ আলী, সেতু, মনি, রাব্বি, সেহাগ, রুবেল, রায়হান, আরিফ, জয়, সোহান, বিশাল, সাকিব, স্বাধীন, কালীপদ, রঞ্জিত, রঞ্জু, রোকন, ইদু ও মাসুম।

এদিকে একই বিষয় নিয়ে ২১ নং ওয়ার্ডেও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মোস্তফিজুর রহমান বাবু, জেলা যুবদলের সাবেক সভাপতি শহিদ আহম্মেদ বাদল, সৌয়দ হায়দার আলী লাকি, সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, যুবনেতা নেকবর চৌধুরী নুরু, ছাত্র নেতা সাব্বির, পান্না, যুবনেতা বুলবুল ও যুবনেতা মুকুল উপস্থিত ছিলেন।

উভয় সভায় প্রধান অতিথি বলেন, আগামী তিন ডিসেম্বরের গণসমাবেশ হবে এই সরকারের বিদায়ের সমাবেশ। রাজশাহী থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে। আর ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশের মধ্যে দিয়ে এই ফ্যাসিস্ট সরকারের বিদায় ঘন্টা বাজানো হবে বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি। এজন্য ঠিক সময়ে সকল বাধা অতিক্রম করে সভাস্থলে উপস্থিত হওয়ার জন্য উপস্থিত নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin