বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

এক পুলিশ সদস্যর মা’কে মারপিট করে আহত করলো সন্ত্রাসীরা

  • প্রকাশ সময় সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৫৫১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: এবার এক পলিশ সদস্যর মা-কে বেদম মারপিট করে গুরুতর আহত করেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ সদস্য নায়েক মোস্তফা কামাল বলেন, তাঁর বাড়ি বগুড়ার ধনুট থানার আনারপুর দহপাড়া গ্রামে। ১৯৯৭ সালে তাঁর মা, বাদশা মিয়ার নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে বিচারক তাকে যাবৎ জীবন কারাদন্ড প্রদান করেন। দীর্ঘ ২৪ বছর কারাভোগের পরে জেল থেকে বেড়িয়ে এসে তাঁর পরিবারের সদস্যদের নানা ভাবে হয়রানী ও প্রাননাশের হুমকী প্রদান অব্যাহত রেখেছে।

এর প্রতিবাদে তাঁ নানী মুন্নি খাতুন আইনগত সহায়তা পাওয়ার জন্য সংবাদ সম্মেলন করলে বাদশা মিয়া ক্ষিপ্ত হয়ে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে গত ৬ জুলাই রাতের অন্ধকারে নানীর ঘরের দরজা ও বেড়া কেটে ঘরে প্রবেশ করে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মা মনোয়ারার মাথায় আঘাত করে হাড়ভাঙ্গা জখম করে। এতে গভীর ক্ষতের সৃষ্টি হয়। এতে তার মা অজ্ঞান হলেয় পড়লে তার নানীকে হত্যার উদ্দেশ্যে জোরপূর্বক অপহরন করে নিয়ে যায় সন্ত্রাষীরা।
গুরতর আহত অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি চিকিৎসা প্রদান করেন। এ বিষয়ে থানায় মামরা দিতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা নিতে গড়িমসি করলে পরে বগুড়া জেলা পুলিশ সুপারের মাধ্যমে মামলা করলেও পুলিশ আসামীদের আটক না করে মামলা তুলে নিতে বার বার চাপ প্রয়োগ করেন। সেইসাথে স্বাক্ষী ও তাঁর মাকে হয়রানী করছেন বলে অভিযোগে উল্লেখ করেন।

তিনি আরো বলেন এ অবস্থায় গত দুইদিন পুর্বে আবারও তাঁর মাকে বেদম মারপিট করে ঐ সন্ত্রাসীরা। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নিলে কর্তব্যরত ডাক্তার অবস্থা খারাপ দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এখম তাঁর মা এই মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন বলে জানান মোস্তফা কামাল। তিনি সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবী করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin