বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী জেলা বিএনপি’র জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

  • প্রকাশ সময় সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৪৮৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেন। এ উপলক্ষে মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি তোফাজ্জল হেসেন তপু, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, সদস্য জাহান পান্না, অধ্যাপক আব্দুস সামাদ, রোকনুজ্জামান আলম, রায়হানুল আলম রায়হান ও তাজমুল তান টুটুল, অধ্যাপক মোজাফ্ফর হোসেন, আলী হোসেন, শাহাদত হোসেন, আবু হেনা কামরুজ্জামান, সিরাজুল ইসলাম, তোফায়েল হোসেন রাজু, কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আল-আমিন সরকার টিটু, জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম ্আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন।

আরো উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেন, জেলা তাঁতী দলের সভাপতি কুতুব উদ্দিন বাদশা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরফিন করনসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহাবায়ক ও সদস্য সচিবগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সম্পর্খে তুলে ধরেন। সেইসাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সংক্ষিপ্ত জীবনের বর্নাঢ্য কর্মময় সম্পর্কে আলোকপাত করেন। শেষে তিনি ৩ ডিসেম্বরের রাজশাহীতে অনুষ্ঠেয় গণসমাবেশ সফল করতে নেতাকর্মীদে কঠোর পরিশ্রম ও সকল অতিক্রম করার আহ্বান জানান।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin