নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি। সোমবার সকাল সাড়ে ৭টায় রাজশাহীর চার থানার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির শালবাগান কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। শেষে বেগম খালেদা জিয়া ও দেশবাসীর জন্য দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শাহ মখদুম থানা বিএনপি’র সাবেক সভাপতি মাসুদ আলী, সাবেক সাধারনণ সম্পাদক আব্দুল মতিন, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, রাজশাহী মহানগর কৃষকদলের সাবেক সদস্য সচিব গোলাম সাকলাইন ইকো, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি নগর বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট।
আরো উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান টিটো, যুবদল রাজশাহী মহানগর যুগ্ম আহবায়ক কামরুজ্জামান মিলন, রাজশাহী মহানগর যুবনেতা মারুফ হোসেন জীবন, সেচ্ছসেবকদল মহানগর নেতা শরিফুল হাসান পরাগ, সেচ্ছাসেবক দল শাহমখদুম থানা আহবায়ক রুহুল আমীন, চন্দ্রীমা থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক সোহান, ছাত্রদল শাহমখদুম থানা আহবায়ক মেহেদী হাসান ডলার, চন্দ্রীমা থানা ছাত্রদলের আহবায়ক আবুল কালাম আজাদ তপন, ছাত্রদল শাহমখদুম থানা সদস্য সচিব মিদুল ও চন্দ্রীমা থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক গোলাম আরিফ রিমনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।