বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী মহানগর বিএনপি’র প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশ সময় বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৫৪৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করতে রাজশাহী মহানগর বিএনপি’র আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বুধবার সন্ধ্যায় রাজশাহীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার, দেলোয়ার হোসেন, জয়নাল আবেদিন শিবলী, শফিকুল ইসলাম শাফিক ও বজলুল হক মন্টু। এছাড়াও মহানগর বিএনপি’র সদস্য আশরাফুজ্জামান আব্বু, হসরত মোহিনী ও মাসুদ খান, মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর তাঁতী দলের আহ্বায়ক আরিফুল শেখ বনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি ও সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান সৌরভ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি গণসমাবেশে মহানগর বিএনপি ও মহানগরের অঙ্গ ও সহযোগি সংগঠনের কি সে বিষয়ে তিনি আলোকপাত করেন। সেইসাথে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin