বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

এই সরকারের পাশে আর কেউ নাই, গণসমাবেশ সফল করতে প্রস্তুতিমূলক সভায় মিনু

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৫১৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী তিন ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ। এই সমাবেশ সফল করতে এবং সুন্দর পরিবেশ এবং সুষ্ঠুভাবে করার লক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু। বক্তব্যে তিনি বলেন, এই সরকারের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। এখন এই বাকশালী সরকারের পাশে আর কেউ নাই। প্রকৃত আওয়ামীলীগ যারা তারা ঘৃনায় হটে গেছে। আর হাইব্রিড আওয়ামী লীগরা স্বার্থ পুরণ ও দলের বর্তমান অবস্থা দেখে আস্তে আস্তে সটকে পরতে শুরু করেছে। সেইসাথে আইনশৃংলাবাহিনীর সদস্যরাও আলাদা হতে শুরু করেছে। কারন দেশের সকল মানুষ বুঝতে পেরেছে এখন বিএনপি’র গণজোয়ার বইতে শুরু করেছে।

তিনি বলেন, এই সরকার বিগত দিনের সমাবেশে সব ধরনের প্রতিবন্ধকতা করেও বিএনপি’র গণসমাবেশ বানচাল করতে পারেনি। বিএনপি তথা বেগম জিয়াকে এবং দলকে ভালবেশে নদী সাতরিয়ে, সাইকেল চালিয়ে, পায়ে হেঁটে সঙ্গে চিড়ামুরি নিয়ে সমাবেশে উপস্থিত হয়েছিলেন। এটাই প্রমান করে বিএনপি’র জনপ্রিয়তা কত উচ্চতায়। এ অবস্থা ধরে রেখে সরকার পতনের আন্দোলনকে আরো বেগমান করতে রাজশাহীর গণসমাবেশ অত্যন্ত গুরুত্বপুর্ন। এই গুরুত্ব অনুধাবন করে সকল নেতাকর্মীকে সকালেই সমাবেশস্থলে উপস্থিত হওয়ার আহ্বান জানান প্রধান অতিথি।

রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক ও প্রচার উপকমিটির আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুনর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, ওয়ালিউল হক রানা, আসলাম সরকার, শফিকুল ইসলাম শাফিক, জয়নাল আবেদিন শিবলী ও বজলুল হক মন্টু, রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও প্রচার উপকমিটির যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, রাজশাহী মহানগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও প্রচার উপকমিটির যুগ্ম আহ্বায়ক মীর তারেক খালেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও প্রচার উপকমিটির যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার আমিন বিপুল।

আরো উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও প্রচার উপকমিটির সদস্য আকবর আলী জ্যাকি, প্রচার উপকমিটির সদস্য মুর্তুজা ফামিন, রারি ছাত্রদলের আহবায়ক ও প্রচার উপকমিটির সদস্য সুলতান আহম্মেদ রাহী, সদস্য সচিব ও প্রচার উপকমিটির সদস্য সানিন চৌধুরী, মহানগর ছাত্রদলের সংগঠনিক সম্পাদক ও প্রচার উপকমিটির সদস্য খন্দকার মাকসুদুর রহমান সৌরভ ও আশরাফুল ইসলামসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin