বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক’র বিদায় সংবর্ধনা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৪৮২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলহাজ¦ আব্দুল মান্নান এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর শুরু হয় আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মাজদার রহমান সরকার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার সকলের শিক্ষা গুরু আলহাজ্ব হানিফ চৌধুরী, ৩ নং দামকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, প্রাক্তন ছাত্র ও সরকারের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন আমিনুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শাহীন আলম, সিসিবিভিওর প্রতিনিধি নিরাবুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সকল সম্মানিত শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।
আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌশ আলী। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান শেষে সকল শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলী তাদের প্রিয় শিক্ষককে র‌্যালী কওে বাড়িতে পৌছে দেন।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin