বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

ইজিবাইক ও অটোরিক্সার নম্বর সম্বলিত স্টিকার লাগানো কার্যক্রমের উদ্বোধন

  • প্রকাশ সময় বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৪৭১ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ইজিবাইক, অটোরিক্সার নম্বর সম্বলিত স্টিকার লাগানো কার্যক্রমের উদ্বোধন করা হয়। নগরীতে চলাচলরত অনিবন্ধিত অটো ও চার্জার রিক্সা নিয়ন্ত্রণে এ উদ্যোগ গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। বুধবার দুপুরে নগরভবনে অটোরিক্সা ও চার্জার রিক্সায় নম্বর সম্বলিত স্টিকার লাগিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

মহানগরীর যানজট নিরসনে সিটি কর্পোরেশন কর্তৃক প্রতিটি অটো/চার্জার রিক্সায় স্টিকার লাগানো কার্যক্রম শুরু হয়েছে। নগরীতে যান চলাচল নিয়ন্ত্রণ ও পথচারীদের নিরাপদে চলাচলের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনিবন্ধিত অটো ও চার্জার রিক্সা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত রাখা হবে।

রাসিকের ইজিবাইক, অটোরিক্সা ইত্যাদি নিয়ন্ত্রণ কমিটির সদস্য ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) সারওয়ার হোসেন, রাজশাহী মহানগর ইজিবাইক মালিক সমিতির সভাপতি শরিফুল ইসলাম সাগর, জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগ রাজশাহী মহানগরের সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আমিরুল হোসেন শান্ত, রাসিকের উপ-ট্যাক্সেশন কর্মকর্তা (যান) কাজী আনোয়ারা দিল, সহকারী প্রোগ্রামার হেলালুজ্জামান সরকার ও পরিদর্শক সাইদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin