রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

রাজশাহী মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • প্রকাশ সময় বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৫৬৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে রাজশাহী মহানগর ছাত্রদল তাৎক্ষণিক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে। তারা মিছিল নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে তারা প্রতিবাদ সমাবেশ করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল পুলিশের গুলিতে নিহত শহীদ নয়ন মিয়ার পরিবারের সাথে দেখা করতে ব্রাক্ষ্মনবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুরে যান। শহীদ নয়নের পরিবারের সাথে দেখা করে ফেরার পথে নারায়ণগঞ্জ আড়াইহাজারে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপর আওয়ামী সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ অতর্কিত জঙ্গি হামলা চালায়। এসময়ে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, সিনিয়র সহ-সভাপতি মর্ত্তুজা ফামিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিটের নেতাকর্মীবৃন্দ।

সমাবেশ থেকে নেতৃবৃন্দ ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের াুপওে আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানান। সেইসাথে দোষিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী করেন তারা।

উল্লেখ্য নয়ন মিয়া গত ২২ নভেম্বও কুমিল্লায় লিফলেট বিতরণ কালে পুলিশের গুলিতে নিহত হন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin