বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

গণসমাবেশ সফল করতে কেশোরহাটে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ

  • প্রকাশ সময় শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৩৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে রাজশাহী বিভাগীয় গণসমাবেশ। অসহনীয় দ্রব্যমূল্য, লাগাতার লোডশেডিং, দূর্নীতি-দু:শাসন. গুম, হত্যা, মামলা-হামলা, ভোটাধিকার পুন:প্রতিষ্ঠা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এই গণসমাবেশ সফল করার লক্ষ্যে শুক্রবার রাজশাহী মোহনপুর উপজেলার কেশোরহাট পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে প্রচার মিছিল, লিফলেট বিতরণ করা হয় ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

কেশরহাট পৌরসভা বিএনপির সভাপতি আলাউদ্দিন আলোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। এসময়ে তিনি বলেন, বিএনপি’র গণজোয়ার দেখে সরকার ভয় পেয়ে গেছে। এখন সরকারের মন্ত্রী ও এমপিরা ভূল বক্তব্যে শুরু করেছে। যেকোন সময়ে ক্ষমতা ছেড়ে এদেশ থকে পালাবে। বার তারা বুঝে গেছে তাদের হাতে আর কোন ক্ষমতা নাই।

তিনি বলেন, দেশটাকে আমলাতান্ত্রিক ও ব্যার্থ রাষ্ট্রে পরিণত করতে আওয়ামী লীগ দেশটাকে আমলা এবং আইন শৃংখলা বাহিনীর হাতে ছেড়ে দিয়েছে। এজন্য দেশ থেকে গণতন্ত্র নিরুদ্দেশ হয়ে গেছে। এখন আমলা ও আইন শৃংখলা বাহিনীর ৯০ভাগ সদস্য আর সরকারকে সহ্য করতে পারছেনা। তারাও চায় একটা পরিবর্তন। আর এই পরিবর্তনের পাল তুলেছে বিএনপি। এই হাওয়া এক ঝটকায় এই অবৈধ ও ফ্যাসিস্ট সরকারকে বিদায় করে দিয়ে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, এই সরকারকে বিতারিত করতে এবং বেগম খালেদা জিয়াকে মুক্তি করতে এবং দেশ নায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ও দেশের জনগণকে এই স্বৈরাচার সরকারের কবল থেকে রক্ষা করতে বিএনপি সারাদেশে গণসমাবেশ করছে। এরই ধারাবাহিকতায় রাজশাহীতে তিন ডিসেম্বর গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে সকল ধরনের বাধা অতিক্রম করে সকাল ৯টার মধ্যে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেন তিনি।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল, জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আাব্দুর রাজ্জাক, কেশোরহাট পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মসিউর রহমান, কেশরহাট পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক খুশবুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান আলি, যুবদলের আহবায়ক সাহিন আলম ও সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin