বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

বাবলা বনের শহীদদের প্রতি গোদাগাড়ী কৃষকলীগের শ্রদ্ধা

  • প্রকাশ সময় শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৫০৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক বাবলা বন গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা কৃষক লীগ। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে রাজশাহী নগরীর টি-বাঁধ এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা।

শ্রদ্ধা নিবেদনের পর তারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধ চলাকালে বাবলা বন গণহত্যার শিকার রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের এমপি ওমর ফারুক চৌধুরীর বাবা শহীদ আজিজুল হক চৌধুরীসহ অন্য সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।

এ সময় উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আবদুল মান্নান, সদস্য সচিব ইমন মণ্ডল, আহ্বায়ক কমিটির সদস্য খাদেম আলী ও আব্দুল্লাহ-হিল-বাকীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজয়ের প্রাক্কালে রাজশাহীর ১৭ স্বাধীনতাকামী বীর সন্তানকে পাকিস্তানি দোসরদের সহায়তায় তুলে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। বিজয়ের পর ৩১ ডিসেম্বর রাজশাহীর পদ্মাচর শ্রীরামপুর এলাকার বাবলা বন থেকে তাদের দড়িবাধা মরদেহ উদ্ধার করা হয়। এই বধ্যভূমিটি বাবলা বন বধ্যভূমি হিসেবে পরিচিত। এখন সেখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin