বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

ইনসাব নেতৃবৃন্দের রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যানকে সম্মাননা ক্রেস্ট প্রদান

  • প্রকাশ সময় রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৩৩০ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) রাজশাহী জেলা ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ রোববার দুপুরে নিজ কার্যালয়ে রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

এসময় জেলা পরিষদ চেয়ারম্যান এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল ইসলাম রবি, ইনসাব কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা কমিটির সভাপতি নবাব আলী এবং রাজশাহী বিক্রয় প্রতিনিধি কর্মচারী সমবায় সমিতি লি: এর সভাপতি নাজমুল ইসলাম।

সভাপতি রবি বলেন, ইনসাব দীর্ঘদিন থেকে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। সেইসাথে শ্রমিকদের নানাভাবে সহযোগিতা করে আসছে। এই সংগঠনের যে অফিসটি রয়েছে তা সংস্কার করা প্রয়োজন। সেইসাথে ইনসাব এর প্রতি বিশেষ নজর রাখার জন্য চেয়ারম্যান এর নিকট অনুরোধ করেন তিনি। চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল শ্রমিকদের পাশে সর্বদা থাকবেন বলে আশ^াস প্রদান করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin