বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জে কোল সম্প্রদায়ের মধ্যে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধ কর্মশালা

  • প্রকাশ সময় রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৫১৭ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের বাবুডাইং এ ক্ষুদ্র নৃগোষ্ঠির কোল সম্প্রদায়ের শিক্ষার্থীদের নিয়ে বাল্য বিবাহ ও মাদকদ্রব্য ব্যবহার প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। রোববার বেলা ১২টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালায় এ কর্মশালার আয়োজন করে এনএজিআর (ন্যাশনাল এজেন্সি ফর গ্রীন রেভ্যুলেশন) নামে একটি বেসরকারি সংস্থা। এতে বাঙালি শিক্ষার্থীরাও অংশ নেয়।

গ্রাম্য মোড়ল চানু হাঁসদার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু, সাংবাদিক আব্দুর রব, কোল নারী নেত্রী রুমালী হাঁসদা, আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলীউজ্জামান নূর, সহকারী প্রধান শিক্ষক লুইশ মুর্মু, সহকারী শিক্ষক নির্মল কোল, কলেজ ছাত্রী পার্বতি হাঁসদা ও স্কুল ছাত্রী মঞ্জুরী টুডু। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের প্রোগ্রাম অফিসার প্রদীপ হেমব্রম।

বক্তারা বাল্য বিবাহ ও মাদকের কুফল ও উত্তরণের উপায়, কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশে অন্তরায়সমূহ তুলে ধরেন। এসময় তাঁরা বলেন, মাদকদ্রব্য ও বাল্যবিবাহের কুপ্রভাব এখন আশঙ্কাজনক পর্যায়ে পৌঁচেছে। পরিবারে ও সমাজে নানা নেতিবাচক ঘটনা ঘটছে। ঘটছে অকাল মৃত্যুরও ঘটনা। বিদ্যালয়ের গন্ডি না পেরুতেই ঝরে পড়ছে অনেক শিক্ষার্থী।

এনএজিআর সংস্থার প্রোগ্রাম অফিসার বলেন, এই এলাকায় বাল্যবিবাহের হার খুব বেশি তাই প্রতিটি পরিবারের অভিভাবক সহ সকল কিশোর-কিশোরীকে সচেতনত হতে হবে। জানতে হবে বাল্যবিয়ের ও মাদক ব্যবহারের কুফল। আর তাই আজকের এই আয়োজন এর মাধ্যমে বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য সম্মিলিতভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin