বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

বিএনপি নেতা এমরান আলী মৃত্যুবার্ষিকীতে মহানগর বিএনপি’র আলোচনা ও দোয়া

  • প্রকাশ সময় সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৪৯৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপি’ অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে মরহুম এ্যাডভোকেট এমরান আলী সরকারের ১৫তম মৃত্যুবার্ষিকীতে তাঁর আত্মার মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এমরান আলী সরকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাবেক মন্ত্রী, বিএনপি স্থায়ী কমিটির সাবেক সদস্য, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন।

অলোচনা ও দোয়ার মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা। উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন ও বজলুল হক মন্টু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামন জনি, জাসাস এর সভাপতি এডভোকেট রজব আলী ও তাঁতী দল রাজশাহী মহানগরের আহ্বায়ক আরিফুল শেখ বনিসহ বিএনপি, অঙ্গ ও সহেযাগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

আলোচনায় মরহুম এমরান আলীর বর্নাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবন সম্পর্কে তুলে ধরা হয়। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin