বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে মিডিয়া কর্মীদের সাথে প্রাক্ বড়দিন উৎসব পালন

  • প্রকাশ সময় বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ৪৯৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ওমরপুরে খ্রিস্টজ্যোতি পালকীয় সেবা কেন্দ্রে রাজশাহীর স্থানীয় ও জাতীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া প্রতিনিধিদের নিয়ে প্রাক্-বড়দিন উৎসব উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও, এসটিডি, ডিডি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যোতি কমিউনিকেশন এর পরিচালক ফাদার বাবলু কোড়াইয়া, রাজশাহী ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশনের সেক্রেটারী ফাদার দিলীপ এস. কস্তা, ফাদার উইলিয়াম মুরমু, ফাদার বিশ^নাথ মারান্ডী, ফাদার সাগর কোড়াইয়া, সিস্টার বীনা রোজারিও ও কারিতাস রাজশাহী অঞ্চলের ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক ডেভিড হেম্ব্রম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চলের কর্মসূচী কর্মকর্তা দিপক এক্কা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্পন্সরশীপ ও চাইল্ড প্রোটেকশন অফিসার ডেভিড বাস্কে ও হলিক্রস স্কুল এ্যান্ড কলেজ-এর শিক্ষক সুমন গ্রেগরীসহ অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা দায়িত্বে করেন রেডিও জ্যোতির পরিচালক ফাদার সুনীল ডানিয়েল রোজারিও।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জ্যোতি কমিউনিকেশন পরিচালক ফাদার বাবলু কোড়াইয়া। তিনি তার বক্তব্যে বড়দিন উৎসব পালনের গুরুত্ব সকলের সামনে তুলে ধরেন। তিনি বলেন, যিশু খ্রিস্ট সাম্যের বারতা নিয়ে এ পৃথিবীতে এসেছিলেন। তিনি এসেছিলেন ধনী-গরীব সকলের জন্য।

অতঃপর বড়দিনের তাৎপর্য, বড়দিনের ইতিহাস ও বড়দিনের ঐতিহাসিক প্রেক্ষাপট বিষয়ে বক্তব্য প্রদান করেন রাজশাহী ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশনের সেক্রেটারী ও বনপাড়া ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার দিলীপ এস. কস্তা। তিনি যিশু খ্রিস্টের জন্মের ইতিহাস সকলের সামনে আলোকপাত করেন।

অন্যান্য ধর্মাবলম্বীদের কাছে বড়দিনের তাৎপর্য কী! এ বিষয়ে বক্তব্য প্রদান করেন ডেইলী স্টার পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার আনোয়ার আলী হিমু।

সমাপনী বক্তব্য প্রদান করেন সভাপতি রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও। তিনি বলেন যে, যিশু খ্রিস্ট এ পৃথিবীতে এসেছিলেন ঐক্যের উদাহরণ হয়ে। যিশু খ্রিস্টের জন্মের মাধ্যমেই সকলের পাপ মোচনের যাত্রা শুরু হয়েছিল। এজন্যই যিশু খ্রিস্টের জন্মোৎসব খ্রিস্টানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। সভাপতির বক্তব্যের পর আমন্ত্রিত সকল অতিথিবৃন্দদের নিয়ে কেক কাটা হয়। সেইসাথে বড়দিনের শুভেচ্ছা উপহার প্রদানের মাধ্যমে প্রাক্-বড়দিন অনুষ্ঠান শেষ হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin