বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষীকিতে রাজশাহী জেলা ছাত্রদলের রালী ও সমাবেশ

  • প্রকাশ সময় সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ৪৫৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজন ও কর্মসূচীর মধ্যে দিয়ে রাজশাহী জেলা ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। এ লক্ষে জেলা ছাত্রদলের উদ্যেগে সোমবার নগরীর অলকার মোড়ে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষীকির কর্মসূচী শুরু করা হয়। রালী শুরুর পূর্বে নগরীর অলকার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন ছাত্রদলের নেতা কর্মীরা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান আহ্বয়ক কমিটির সদন্য এডভোকেট তোফাজ্জল হোসেন তপু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মতিউর রহমান মন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, তাজমুল তান টুটুল, রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত।

আরো বক্তব্য রাখেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ওয়ালিউজ্জামান পরাগ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, শাহরিয়ার আমিন বিপুল। সমাবেশে সভাপতি করেন, রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ও পবা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল আমিন। সভা পরিচালনা করেন জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক সোহেল রহমান।

উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান মিতু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি গোলাম মোস্তাইন তুষার, যুগ্ম-সম্পাদক নাজমুল ইসলাম, মামুনুর রশিদ মামুন, রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক পিয়াস আলী, গোদাগারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বেদার উদ্দিন বিদ্যুৎ, তানোর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ করিম, পুঁঠিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন, বাঘা পৌর ছাত্রদলের সদস্য সচিব মাসুম পারভেজ, নওহাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির সজল, গোদাগারী পৌর ছাত্রদলের সদস্য সচিব বকুল হোসেন ও পবা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা।

এছাড়াও পবা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক গোলাম মাওলা প্রিন্স, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আকতারুর ইসলাম আতা, পারভেজ আহম্মেদ পলাশ, জেলা ছাত্রদল নেতা আতিকুর রহমান আতিক, রায়হান, দামকুড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহনেওয়াজ, পারিলা ইউনিয়ন ছাত্রদলের হুমায়ুনসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর রালী নগরীর অলকার মোড় থেকে, বাটার মোড়, গণকপাড়া, জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin