নিজস্ব প্রতিবেদক: ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামিম সরকারের নেতৃত্বে মঙ্গলবার বিকেল ৪টায় নগরীর সাগরপাড়া মোড় হতে র্যালি বের করে নগলীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে এসে র্যালি শেষ করেন। র্যালিতে নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগানসহ সরকারের নানা দূর্বল ও অনিয়নের তথ্য তুলে ধরে স্লোগান দেন।
র্যালি শেষে বাটার মোড়ে ছাত্র সমাবেশ এর পূর্বে কবুতর, বেলুন ও ফেস্টুন উড়ান। এরপর সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামিম সরকার বক্তব্য রাখেন। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়বাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, বাংলাদেশের প্রথম সাবেক রাষ্ট্রপতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৯ সালে ছাত্রদল প্রতিষ্ঠা করেন। ন্যায্য অধিকার আদায়ে ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাবান্ধন পরিবেশ বজায় রাখতে অগ্রণী ভূমিকা পালনের লক্ষে তিনি এই দল প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকে মুল দলের সাথে থেকে বিভিন্ন সহযোগিতা, করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

এ সময়ে উপস্থিত ছিলেন পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান, মোহনপুর ছাত্রদলের সদস্য সচিব রুবেল হোসেন, বাগমারা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব উজ্জল, তানোর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতাল্লেব, বাঘা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ডালিম ও বাঘা পৌর সভা ছাত্রদলের আহ্বায়ক শামীমসহ ছাত্রদল বিভিন্ন উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড, শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিটের ছাত্রদল নেতৃবৃন্দ।