বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি’র মতবিনিময় সভা

  • প্রকাশ সময় শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ২৭৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী মহানগর শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বেলা ৩টা হতে সন্ধ্যা পর্যন্ত নগরীর মহিষবাথানস্থ আব্দুল মজিদ মেমোরিয়াল একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়ক ও মহানগরের সভাপতি গোলাম সারওয়ার স্বপন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনবিকেপিএসএস মহাসচিব ও বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষাবোর্ড এর চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ আলী। সভায় অত্র সোসাইটিভূক্ত কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনবিকেপিএসএস রাজশাহী বিভাগের সদস্য সচিব ইয়াকুব আলী, কেন্দ্রীয় কমিটর দপ্তর সচিব লুৎফুল্লাহ, নীলফামারী জেলার সভাপতি এমদাদুল হক, নাটোর জেলা সচিব মোহাম্মদ আলী, চাপাইনবাবগঞ্জ জেলার সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান. নুরুল ইসলাম, রাজশাহী মহানগরের সচিব ফারুক হোসেন ও অর্থ সচিব আলমগীর হোসেন। এছাড়াও বিভিন্ন থানা কমিটির সভাপতি, সচিব ও রাজশাহী মহানগর কমিটির নির্বাহী সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, কিন্ডারগার্টেনগুলো সরকারের শতভাগ শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে আসছে। সেইসাথে এসডিজি পুরণে সহায়াতা করছে। কিন্ডারগার্টেন সমুহের নানাবিধ সমস্যা থাকলেও তারা শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই ধারা অব্যাহত রাখতে অত্র সোসাইটিকে সহায়তা করার আহ্বান জানান তিনি।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, কিন্ডারগার্টেন শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে বিভিন্নভাবে তিনি কাজ করে যাচ্ছেন। অনেক সময় বিড়ম্বনাতে পড়লেও তিনি পিছু হটেননি। তাঁকে সহযোগিতা করেছেন রাজশাহী মহানগর ও জেলার শত শত কিন্ডারগার্টেন স্কুলের কর্ণধারগণ। এজন্য তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে যতদিন বেঁচে আছেন ততদিন তিনি সেবা করে যাবেন বলে উল্লেখ করেন। সেইসাথে অত্র সোসাইটির নিয়মকানুন মেনে সঠিকভাবে প্রতিষ্ঠান পরিচালনা করার আহ্বান জানান স্বপন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin