বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী পলিটেকনিক এলামোনাই এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশ সময় সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৫২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে শীত জেঁকে বসেছে। আর শীতে দরিদ্র ও অসহায় খেটে খাওয়া মানুষগুলো পড়েছে সব থেকে বিপদে। এরমধ্যে বেশী বিপদে পড়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠির সম্প্রদায়ের জনগণ। শীতে নাজেহাল এই জনগণের পাশে দাঁড়িয়েছে রাজশাহী পলিটেকনিক এ্যলামোনাই এসোসিয়েশনের নেতৃবৃন্দ। সোমবার বিকেলে গোদাগাড়ীর ডাহার লাঙ্গী, নবাই বটতালা ও কুড়াপাড়ার ক্ষুদ্র নৃগোষ্ঠির শতাধিক জনগণের মধ্যে তারা শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।

রাজশাহী পলিটেকনিক এলামোনাই এসোসিয়েশনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র এসোসিয়েশনের সভাপতি মাহমুদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি সারওয়ার ই জাহান, সহ-সভাপতি ময়েজ উদ্দীন, সাধারণ সম্পাদক রেজাউল হুদা কোকো, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম সজল, অর্থ সম্পাদক আশরাফুল বারী দিপু, সদস্য ইতরাত হোসেন জুবেরী, এস.এম সফিকুল ইসলাম, বদরুল আমিন ডলার ও আব্দুর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, তাঁরা এই প্রথম শীতবস্ত্র বিতরণ শুরু করেছেন। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। আজকে এই উপজেলার ডাইংপাড়া আদিবাসী পাড়ায় একই সংখ্যায় শীতবস্ত বিতরণ করা হবে বলে উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin