বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে সপ্তাহব্যাপি বিভাগীয় এসএমই পণ্য মেলা শুরু

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ২৮৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:‘স্থানীয় পণ্য কিনে হই ধন্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের আয়োজনে সপ্তাহব্যাপী রাজশাহী বিভাগীয় এসএমই পণ্য মেলা-২০২৩ শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় নগর ভবন গ্রীন প্লাজায় ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠান শেষে মেলার স্টলগুলো পরিদর্শন করেন রাসিক মেয়র ও অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের কার্যক্রম গতিশীল করেছেন। এসএমই কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে দেশের অর্থনৈতিক প্রবাহে নতুন গতি সঞ্চারিত হয়েছে। আগামীতে এটি আরো সম্প্রসারিত হবে।

মেয়র আরো বলেন, নারী উদ্যোক্তাদের কার্যক্রম ব্লক, বাটিক ও প্রিন্টিং কাজের মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন তারা সেখান থেকে বেরিয়ে এসে তাদের পরিধি বিস্তৃত করেছে। চামড়াজাত পণ্য সামগ্রী, শীতবস্ত্র ও জ্যাকেট সহ বিভিন্ন পণ্য উৎপাদন করছে। অনেকে এসব পণ্য দেশের বাইরেও রপ্তানী করছে।

তিনি আরো বলেন, এসএমইর খাত আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমাদের দেশের ধোলায়খাল, জিঞ্জিরার শিল্পখাত এগিয়ে যাচ্ছে। যশোরের নওপাড়া, চারঘাটের কালুঘাট জুতা তেরী কারখানা এখন মডেল হতে পারে। নারী উদ্যোক্তাদের অর্থনীতির মূলধারায় ফিরিয়ে আনতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসএমই ফাউন্ডেশনের ন্যায় ঐক্য ফাউন্ডেশন নারীদের উন্নয়নে কাজ করছে।

মেয়র আরো বলেন, বিসিক শিল্পনগরীর-২ তে নারী উদ্যোক্তাদের জন্য আলাদা জায়গা থাকবে। সিটি কর্পোরেশনের বহুতল ভবনে নারী উদ্যোক্তাদের একটি ফ্লোর বরাদ্দ রাখা হবে।

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন ড. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আনিসুর রহমান, স্থানীয় সরকার বিভাগের পরিচালক এনামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আনিসুল ইসলাম ও রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি মাসুদুর রহমান রিংকু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক নাজিম হাসান সাত্তার।
এছাড়াও বিভিন্ন পত্রিকার সম্পাদক, পুলিশ, ডিসি অফিস ও বিভাগীয় কমিশনার অফিসের অন্যান্য কর্মকর্তা ও উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের তত্ত্বাবধানে সাতদিনের মেলা প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। স্থানীয় উদ্যোক্তাদের অংশগ্রহণে এ মেলায় ৬২টি স্টলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাগণ তাদের উৎপাদিত দেশিয় পণ্য প্রদর্শন করেছে। এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর অংশগ্রহণে অনুষ্ঠান পরিচালিত হবে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin