বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

রাজশাহীতে দুই দিনব্যাপি ফ্রি ডেন্টাল ক্যাম্প শুরু

  • প্রকাশ সময় শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ২৯৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কথায় আছে দাঁত থাকতে যারা দাঁতের মর্ম বোঝেনা, তারা পরে শত চেষ্টা করেও দাঁত রাখতে পারেনা। আর যাদের দাঁত নাই তারাই বোঝে দাঁতের কি মর্ম। এজন্য বছরের একবার হলেও দাঁতের চিকিৎসা করা ও পরিস্কার করা প্রয়োজন। দাঁতের পরিচর্যা বিষয়ে জনগণকে সচেতন করতে অন্যান্য বছরের ন্যায় রাজশাহী ভেরীপাড়া মোড় হেলেনাবাদ স্কুল রোডে শুরু হয়েছে দুইদিনব্যাপি ফ্রি ডেন্ডাল ক্যাম্প। চলবে ১৫ জানুয়ারী দুপুর ১টা পর্যন্ত।

আবিদ ডেন্টাল কেয়ারের স্বত্ত্বাধিকারী ডাক্তার আমানুল্লাহ বিন আখতার আবিদ বলেন, তিনি শুরু থেকেই ফ্রি ডেন্টাল ক্যাম্প করে আসছেন। তবে করোনা মহামারীর কারনের বিগত বছরগুলোতে তিনি করতে পারেননি। এখন আবার তিনি শুরু করেছেন। আগামীতে আরো বড় আকারে এই ক্যাম্প করবেন বলে উল্লেখ করেন আবিদ। সেইসাথে ক্যাম্পে এসে ফ্রি চেকআপ করানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি। এ সময়ে উপস্থিত ছিলেন ডাক্তার সেকেন্দার কানিজ খাদেমাতুল ইসলামসহ অন্যান্য সহকারীবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin