বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে বিসিএসআইআর’র বিজ্ঞান ও শিল্পপ্রযুক্তি সমাপ্ত

  • প্রকাশ সময় শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ২৯৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, রাজশাহী গবেষণাগার আয়োজিত তিনদিন ব্যাপী “বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা-২০২৩” শনিবার সমাপ্ত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.গোলাম সাব্বির সাত্তার। সভাপতিত্ব করেন বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারের পরিচালক ড. সেলিম খান, সিএসও। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিএসআইআর এর উধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা আহসানুর রাব্বি।

বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই আয়োজনের মাধ্যমে এ অঞ্চলের শিক্ষার্থীদের প্রতিভা এবং বিজ্ঞান চর্চায় শিল্প প্রযুক্তি মেলা ভূমিকা রাখবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োলজিক্যাল সায়েন্সেস ফ্যাকাল্টি’র ডিন প্রফেসর ড.মোহাম্মদ শহিদুল আলম।

মেলায় রাজশাহীর স্বনামধন্য স্কুল, কলেজ ও ক্লাবসহ ৫২টির বেশি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবনী স্টল দিয়ে ৫৫টি বৈজ্ঞানিক প্রজেক্টের মাধ্যমে মেলাটিকে সুসজ্জিত করে। মেলার সমাপনী দিনে স্টল মূল্যায়নের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ১ম, ২য় ও ৩য় স্টলকে বিশেষ পুরস্কার ছাড়াও প্রত্যেক স্টলকে সনদ প্রদান করা হয়। মেলায় স্টলে ‘ক’ গ্রুপে প্রথম স্থান অধিকার করে রাজশাহী কলেজিয়েট স্কুল, দ্বিতীয় স্থান শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ এবং তৃতীয় স্থান অধিকার কওে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ।

এছাড়াও ‘খ’ গ্রুপে প্রথম স্থান অধিকার করে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ, দ্বিতীয় স্থান রাজশাহী কলেজিয়েট স্কুল, তৃতীয় স্থান অধিকার করে নাটোর গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল। ‘গ’ গ্রুপে প্রথম স্থান অধিকার করে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী, দ্বিতীয় স্থান অধিকার করে নিউ গভর্নমেন্ট ডিগ্রী কলেজ ও তৃতীয় স্থান অধিকার করে বঙ্গবন্ধু কলেজ রাজশাহী। বক্তব্য শেষে বিজয়ী প্রতিষ্ঠান সমুহের মধ্যে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin