নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের ২৯ তারিখ রাজশাহী ঐতিহাসকি মাদ্রাসা মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হবে। বেলা ১২টায় এই জনসভা শুরু হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। জনসভা সফল করতে শনিবার বিকেলে রাজশাহী মহানগর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয় রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহ-সভাপতি ডাক্তার তবিবুর রহমান শেখ। বাংলাদেশ আওয়ামী লীগ ৬নং ওয়ার্ড সভাপতি সোহেল রানা বাবুর সভাপতিত্বে এবং অত্র ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর নুরুজ্জামান টুকুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহম্মেদ লিমন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি, তথ্য বিষয়ক সম্পাদক জিয়া আহাদ হিমেল ও উপপ্রচার সম্পাদক সিদ্দিক আলম।
উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সদস্য মোখলেসুর রহমান কচি, নজরুল ইসলাম তোতা ও মাসুদ আহম্মেদ, বাংলাদেশ আওয়ামী লীগ রাজপাড়া থানার সাধারণ সম্পাদক আনসারুল হক খিচ্চু, রাজপাড়া থানা ছাত্রলীগের সভাপতি নাবিল হোসেন ও সাধারণ সম্পাদক সুকান্ত সাহাসহ রাজশাহী মহানগর, ও রাজপাড়া থানা আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
প্রধান অতিথি বলেন, জননেত্রী শেখ হাসিনা জনগণের ভোটে বার বার নির্বাচিত হয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকায় দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। পদ্মাসেতু, বঙ্গবন্ধু টানেল, মেট্টোরেল ও ব্যাপকভাবে রাস্তা ও ব্রিজ হয়েছে। যার ফলে সারা দেশের সাথে যোগাযোগ ব্যবস্থা ভাল হয়েছে। এতে দেশ অনেক এগিয়ে গেছে। বিরোধীরা অপপ্রচার করলেও জননেত্রী শেখ হাসিনা সেই সব অপপ্রচার পিছনে ফেলে দেশের উন্নয়ন করে যাচ্ছেন। করনা কালীন সময়েও দেশ কোন প্রকার সংকটে পরেনি। আগামীতে পরবেনা বলে উল্লেখ করেন প্রধান অতিথি।
সরকারের এই সকল উন্নয়ন কার্যক্রম তুলে ধরে লিফলেট বিতরণসহ ২৯ তারিখ সময়মত সভাস্থলে উপস্থিত হওয়ার জন্য নেতাকর্মী ও জনগণকে অনুরোধ করেন।