নিজস্ব প্রতিবেদক: বিএনপি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় রাজশাহীতে আগামী ১৬ জানুয়ারী সোমবার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এই কর্মসূচী সফল করতে শনিবার বাদ মাগরিব রাজশাহী মহানগর বিএনপি’র আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। নগরীর মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন শিবলী ও শফিকুল ইসলাম সাফিক। উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর তাঁতী দলের আহ্বায়ক আরিফুল শেখ বনি ও মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকিসহ মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, এই বাকশালী সরকারকে হঠাতে একতাবদ্ধ হয়ে সর্বশক্তি প্ররেয়াগ করতে হবে। বিএনপি কেন্দ্র থেকে যে সকল কর্মসূচী ঘোষনা করছে, সে সকল কর্মসূচীতে স্বত:স্ফুর্তভাবে সবাইকে অংশগ্রহন ও সময় মত মিছিল ও সমাবেশে উপস্থিত হওয়ার জন্য মহানগরের সকল পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।