নিজস্ব প্রতিবেদক: ‘৪র্থ শিল্প বিপ্লব ও বাংলাদেশ লাইভস্টক সোসাইটি’ এই স্লোগান নিয়ে রোববার রাতে বাংলাদেশ লাইভস্টক সোসাইটির আয়োজনে কার্যনির্বাহী পরিষদের ষষ্ট অভিষেক অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ের একটি চাইনিজ রেস্টুরেন্ট হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ এখন মৎস্য উৎপাদনে বিশে^র মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে। এছাড়া মাংশের চাহিদা মেটাতে দেশে এখন প্রচুর পরিমানে গরু, ছাগল, ভেড়া ও হাঁস-মুরগী উৎপাদন হচ্ছে। এর ফলে মানুষ প্রায় প্রতিদিন কোন না কোনভাবে মাংশ খাচ্ছে।
তিনি বলেন, আজ থেকে এক থেকে দেড় যুগ পূর্বেও এভাবে মানুষ মাংশ খেতে পারতেন না। কারন বাণিজ্যিকভাবে এগুলো উৎপাদন করা হতো না। বাসা-বাড়িতে যা হতো তা দিয়ে চাহিদা পুরণ করা সম্ভভ হতনা। তিনি বলেন, আশি-নব্বই এর দশকে গরু ছাগলসহ অনান্য পশুকে এভাবে যন্ত করা হতনা। বাড়ির বাহিরে অত্যন্ত খারাপ স্থানে তাদের রাখা হত। অসুখ হলে চিকিৎসা দেয়া হতনা। পায়ে ঘাঁ হলে মাছির উপদ্রব থেকে বাঁচতে পানি কিংবা কাদায় সারাদিন গরু, মহিষ বেধে রাখা হত। এতে ঐ পশুটি আরো ক্ষতিগ্রস্ত হতো। কিন্তু এখন বাড়ির ভিতরে অতিযন্তে এগুলো পালন করা হচ্ছে।
গ্রামে, গঞ্জে ও শহরের এখন প্রায় সমান্তরালভাবে গরু, ছাগল, ভেড়া ও হাঁস-মুরগী পালন করা হচ্ছে। এখন গরীব মানুষও সপ্তাহে একদিন হলে পরিবারের সদস্যদের মুখে মাংশ তুলে দিতে পারছে। শুধুমাত্র ঈদকে সামনে রেখে এ্ পশু পালন না করে সারা বছর ধরে পালন করার পরামর্শ প্রদান করে প্রধান অতিথি বলেন, ঈদের সময়ে খামারী ও অন্যান্য পশু পালনকারীরা শুধুমাত্র ঢাকায় পশু বিক্রি করার চিন্তা করে। সে মোতাবেক তারা ঢাকায় নিয়ে যায়। অথচ ঈদের আনন্দ ভাগাভাগি করতে এখন ৯০ভাগ মানুষ ঢাকা ত্যাগ করে গ্রামের বাড়িতে চলে আসে। এতে করে খামারী ও ব্যবসায়ীরা উভয়ে ক্ষতির সম্মুখিন হয়। ঢাকায় না ছুটে নিজের এলাকায় কোরবানীর পশু বিক্রি করে লাভবান হওয়ার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ এর ডিন ও বাংলাদেশ লাইভস্ট সোসাইটির সভাপতি প্রফেসর ড. জালাল উদ্দিন সরদার । স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী জেলা ডিএলএস রাজশাহীর ট্রেনিং অফিসার ড. ইসমাইল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন নারী উদ্যেক্ত্যা ও রাজশাহী মহিলা চেম্বারের সদস্য সেলিনা বেগম।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাণী সম্পদ অধিদপ্তরের কৃষিবিদ খায়রুল আলম মিয়া, রাজশাহী বিশ^বিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগ ও বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সাধারণ সম্পাদক হেমায়েতুল ইসলাম, উদয় ট্রেডার্স এর স্বত্বাধিকারী ও অত্র সোসাইটির কোষাধ্যাক্ষ এনামুল হক, সাংগঠনিক সম্পাদক ডা. রিজাউল ইসলাম ও যুব উন্নয়ন অধিদপ্তরের কো-অর্ডিনেটর আব্দুল মান্নান।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন জেলা আগত অত্র সোসাইটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বক্তব্যের পূর্বে কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান।