বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে ১৪ নং ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা

  • প্রকাশ সময় বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৪৪৮ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র জনসভা সফল করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ১৪ (পশ্চিম) নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার সন্ধ্যায় ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সংলগ্ন মাঠ প্রাঙ্গনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সভায় সভাপতিত্ব করেন ১৪ নং ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগ সভাপতি বাবলুর রহমান বাবু। বক্তব্য রাখেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি মাহ্ফুজুল আলম লোটন, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, যুগ্ম সম্পাদক আহ্সানুল হক পিন্টু, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, সদস্য ইউনুস আলী, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, ১৪ নং ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার প্রমুখ।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin