নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপি’র আয়োজনে বৃহস্পতিবার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহী মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে বাংলাদেশের মহান স্বাধীনতার অমর ঘোষক, স্বাধীনতাযুদ্ধের এক ও এগারো নম্বর সেক্টরের কমান্ডার, স্বাধীনতাযুদ্ধের প্রথম ব্রিগেড জেডফোর্সের কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা, আধুনিক বাংলাদেশের আর্কিটেক্ট, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, ভিশনারি নেতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম-এর ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। সদস্য সচিব মামুনুর রশিদ মামুন এর সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন মহানগন বিএনপি’র সিনিয়রন যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, জয়নাল আবেদিন শিবলী, রাবি সাদা দলের আহ্বায়ক প্রফেসর ড.এনামুল হক, প্রফেসর ড. শফিউর রহমান, প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন ও ড্যাব রাজশাহী জেলা শাখার সভাপতি ডাক্তার ওয়াসিম হোসেন।
এছাড়াও মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর তাঁতী দলের আহ্বায়ক আরিফুল শেখ বনি, জাসাস রাজশাহী মহানগরের আহ্বায়ক এডভোকেট রজব আলী ও সদস্য সচিব সেলিম রেজা ও মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি ও রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহম্মেদ রাহীসহ মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্য শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ তাঁর পরিবারের মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপোশহীন দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ অসুস্থ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী সুস্থ্যতা এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।